ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে চতুর্থ দফায় হাওড়া ও উত্তর ২৪ পরগণার ৪৯টি আসনে ভোটগ্রহণ চলে। সোমবার সকাল ৭টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
সকাল হতেই বুথগুলোর সামনে দেখা যায় লম্বা লাইন। ভোট শুরু হতেই খড়দায় কেন্দ্রীয় বাহিনীর সামনে মার খেয়েছেন দুই সিপিএম এজেন্ট।
তবে বিভিন্ন অঞ্চল থেকে বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর পাওয়া গেছে আর নির্বাচন কমিশনের কড়া নজরদারি এড়িয়ে সারা রাত ধরেই চলে চোরাগোপ্তা হুমকি।
এদিকে, ইত্তর ২৪ পরগণার গোবরডাঙায় গভীর রাতে সিপিএম কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের বিরুদ্ধে হুমকির অভিযোগ পাওয়া গেছে।
আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে বিধানসভার পঞ্চম দফার নির্বাচন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: