ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রাদেশিক রাজধানীতে সামরিক অভিযানে আল-কায়েদার ৮ শতাধিক জঙ্গি নিহত হয়েছে।
সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সহায়তায় ইয়েমেনের সরকারপন্থী সেনারা এ অভিযান চালায়।
সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রাদেশিক রাজধানীটি গত প্রায় এক বছর ধরে আল-কায়েদার দখলে ছিল।
সামরিক সূত্র থেকে জানা যায়, দেশটির সরকারপন্থী বাহিনী মুকাল্লা শহর ও একটি তেল টার্মিনাল পুনর্দখল করেছে। শহরটিকে জঙ্গিদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছিল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: