আন্তর্জাতিক

নেপালের সেই ভয়াল ভুমিকম্পের এক বছর আজ

নেপাল ভুমিকম্প
নেপাল ভুমিকম্প

নেপালে ৭.৮ মাত্রার ভয়াবহ সেই ভূমিকম্পের একবছর পূর্তি আজ। এখনো দেশটিতে প্রায় ১০ হাজার মানুষ অস্থায়ী ক্যাম্পে অবস্থান করছে। যদিও ভূমিকম্পের দুঃসহ স্মৃতিভুলে ঘুরে দাড়ানোর চেষ্টা করছে ক্ষতিগ্রস্ত দেশটির প্রায় ৩ কোটি মানুষ।

২০১৫ সালের ২৫ এপ্রিল, নেপালের ইতিহাসে দুঃস্বপ্ন বয়ে আনা একটি দিন। আর সব দিনের মতোই ওইদিনের সকালটা সুন্দরভাবে শুরু হলেও, স্থানীয় সময় বেলা ১১টা ৪১ মিনিটে আঘাত হানে ভয়াবহ সেই ভূমিকম্প, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৮। মুহুর্তেই লন্ডভন্ড হয়ে যায় গোটা নেপাল। ভূমিকম্পে প্রাণ হারায় ৯ হাজারের বেশি মানুষ। ধসে পড়ে কয়েক লাখ বাড়িঘর। মূল ভূমিকম্পের পরের কয়েকদিনের মধ্যে ছোট-বড় আরো অন্তত ১৪টি পরাঘাত হয়, যা ক্ষয়ক্ষতির মাত্রাকে আরো বাড়িয়ে দেয়।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংকসহ বিশ্বের বিভিন্ন দেশ ৪.১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ার অঙ্গীকার করলেও তা শেষ পর্যন্ত পৌঁছায়নি। সেখানে মানবেতন জীবন কাটাচ্ছে বহু মানুষ। প্রায় ১০ হাজারের বেশি মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে।

২৫ এপ্রিল নেপালের ভূমিকম্পের সেই দুঃসহ স্মৃতিকে স্মরণ করে আজ মোমবাতি প্রজ্বলন করে নিহতদের স্বজনরা। এসময় নিহতদের আত্মার শান্তি কামনা করেন তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ