জাতীয় নির্বাচনের কারণে ফিলিপাইনে রিজার্ভ চুরির ঘটনার তদন্ত আগামী ৯মে পর্যন্ত স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময ফিলিপাইন সিনেট কমিটির ভাইস চেয়ারম্যান সের্গেই ওসমেনা এ কথা বলেন।
তিনি বলেন, রিজার্ভের চুরির ঘটনা তদন্তে গঠিন ব্লু রিবন কমিটির অনেক সিনেট সদস্যই নির্বাচন নিয়ে এখন নিজ নিজ প্রচারণায় ব্যস্ত রয়েছেন।
নির্বাচন শেষে সিনেট কমিটি এ নিয়ে আরো শুনানি সম্পন্ন করবে বলেও জানান ওসমেনা।
বাংলাদেশের রিজার্ভের চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে কমপক্ষে ৩২ থেকে ৩৪ মিলিয়ন ডলার সিনেট কমিটি উদ্ধার করতে পারবে বলেও বিশ্বাস করেন বলে জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: