দুর্নীতি ও অর্থপাচারের দায়ে নাইজেরিয়ার সাবেক একজন এমপিকে ১৫৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
দেশটির মধ্যাঞ্চলীয় কোজি প্রদেশের গ্যাব্রিয়েল দাউদুর বিরুদ্ধে ৭৭টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ দণ্ড দেয়া হয়েছে বলে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ জানিয়েছে। দাউদুর বিরুদ্ধে ৭০ লাখ মার্কিন ডলার পরিমাণ অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
এদিকে, আদালতের রায়ের বিরুদ্ধে দাউদু আপিল করবেন কিনা কিংবা পাচার হওয়া অর্থ ফেরত পাওয়া গেছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: