সিরিয়ার আলেপ্পোর একটি হাসপাতালে সরকারি বাহিনীর বিমান হামলায় ২৭ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় বুধবার বিকেলে আলেপ্পোর আল কুদস হাসপাতালে এ হামলা হয়। এতে বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলটির একমাত্র শিশু চিকিৎকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
এদিকে, সিরিয়ায় দীর্ঘ আলোচনার পর গত ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয় দেশটির সরকার ও বিরোধী পক্ষ।
দেশটির বর্তমান পরিস্থিতিতে শান্তি বিষয়ক আলোচনা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি আহবান জানিয়েছে সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূত স্টাফান দি মিসতুরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: