আন্তর্জাতিক

তীব্র তাপদাহে ভারতে ১৬ জনের মৃত্যু

ভারত
ভারত

তীব্র তাপদাহে ভারতের তেলেঙ্গানা ও উড়িষ্যায় গত দুইদিনে নতুন করে ১৬ জনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে প্রদেশ দুটিতে প্রচণ্ড গরমে এ পর্যন্ত মারা গেছে আড়াইশোর বেশি মানুষ।

তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে পশ্চিমবঙ্গ, কেরালা, উড়িষ্যা, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশসহ বিভিন্ন অঞ্চলে। উড়িষ্যার তালচের ও সোনেপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

প্রদেশটির রিলিফ কমিশনার পি কে মহাপাত্র জানিয়েছেন, উড়িষ্যায় হিটস্ট্রোকে ১১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাপজনিত কারণে তেলেঙ্গানায় বুধবার মারা গেছে ১৫ জন। প্রদেশটিতে হিটস্ট্রোকে এ পর্যন্ত ১৩৭ জনের প্রাণহানী হয়েছে।

কেরালার মালামপুঝায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া বিভাগ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ