সরকারি বাহিনীর প্রতিশ্রুতি অনুযায়ী সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত এলাকায় সাময়িক যুদ্ধবিরতি চলছে।
রাজধানী দামেস্ক ও পূর্বাঞ্চলীয় ঘৌতা অঞ্চলে ২৪ ঘণ্টার জন্য এবং লাটাকিয়া প্রদেশে ৭২ ঘণ্টা যুদ্ধবিরতি বলবৎ থাকবে। স্থানীয় সময় শনিবার রাত ১টা থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়েছে।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত এলাকাগুলো থেকে বেসামরিক বাসিন্দারা যাতে নিরাপদে অন্যত্র চলে যেতে পারে সেই সুযোগ দিতেই সাময়িক এ অস্ত্রবিরতি করা হয়েছে।
এদিকে, ভয়াবহ সহিংসতা চলতে থাকলেও এ যুদ্ধবিরতির মধ্যে আলেপ্পোকে অন্তর্ভুক্ত করা হয়নি। শহরটিতে গত কয়েক দিনের সংঘর্ষে দুইশোর বেশি মানুষের প্রাণহানি হয়েছে।
আলেপ্পোতে শুক্রবার বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে নিহত হয়েছে ২৬ জন। শহরটিতে উভয়পক্ষের মধ্যে থেমে থেমে লড়াই চলছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: