ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পঞ্চমধাপে ৩ রাজ্যে ৫৩টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ হয় ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন কলকাতার ভবানীপুরেও।
স্থানীয় সময় সকাল ৭টায় ভোট শুরু হয়েছে, চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এছাড়াও ভোটগ্রহণ হয় দক্ষিণ চব্বিশ পরগণার ৩১ আসনে, হুগলির ১৮ এবং দক্ষিণ কলকাতার ৪ আসনে। এ ভোটগ্রহণে ৪৩ জন নারীসহ ৩৪৯ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১ কোটি ২০ লাখ ভোটার।
নির্বাচনে কলকাতার ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের দীপা দাস মুন্সী এবং বিজেপি থেকে নেতাজি সুভাষ চন্দ্রের নাতি চন্দ্র কুমার বোস।
দক্ষিণ কলকাতার বালিগঞ্জ, রাসবিহারী, টালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, যাদবপুর, কলকাতা বন্দর আসনেও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর মধ্যে তীব্র লড়াই হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: