যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কয়েক হাজার বাসিন্দার নামের তালিকা ইন্টারনেটে প্রকাশ করে তাদের ওপর হামলা চালাতে নিজ অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ও নিউ ইয়র্ক সিটি পুলিশ, তালিকায় নাম থাকা ওই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে আইএসের পোষ্টটির বিষয়ে অবহিত করেছেন।
গণমাধ্যমে প্রকাশিত, আইএসের হ্যাকারদের দেয়া ওই তালিকায় নাম, বাসার ঠিকানা ও ইমেইলের ঠিকানা দেয়া রয়েছে। তবে এর মধ্যে কিছু কিছু পুরানো তথ্যও রয়েছে।
এদিকে, বিষয়টিকে বিশ্বাসযোগ্য কোনো হুমকি আছে বলে মনে করছে না যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলো।
এফবিআইয়ের এক বিবৃতিতে বলা হয়, তদন্ত চলাকালে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে নিয়মিত সতর্ক করা হচ্ছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: