আন্তর্জাতিক

লিবিয়ায় নৌযান ডুবে নিখোঁজ ৮৪

নৌযান ডুবি
নৌযান ডুবি

লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী একটি নৌযান ডুবে নিখোঁজ রয়েছেন ৮৪ জন, এমনই তথ্য দিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম।

ইতালির কোস্টগার্ডরা স্যাটেলাইট ফোনে বার্তা পাওয়ার পরই নৌযানটির সন্ধান মেলে সমুদ্রে। এরইমধ্যে ২৬ জনকে উদ্ধার করে ইতালিতে নেয়া হয়েছে। তবে অভিবাসীরা ঠিক কোন কোন দেশের নাগরিক তা এখনো জানা যায় নি।

কোস্টগার্ডের এক মুখপাত্র জানিয়েছেন, এ ধরণের মানবপাচারকারী নৌকায় সাধারণত ১শ' থেকে ১২০ জন যাত্রী থাকতে পারে। তবে সমুদ্রে ৭ মিটারের মতো উঁচু ঢেউয়ের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা।

চলতি বছর প্রায় ২৭ হাজার শরণার্থী ও অভিবাসী সমুদ্র পথে ইতালি পৌঁছেছেন, যাদের অধিকাংশই লিবিয়া থেকে যাত্রা করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ