আন্তর্জাতিক

আলেপ্পোয় হামলা বন্ধে কাতারে জরুরি বৈঠক

আলেপ্পো
আলেপ্পো

সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনীর চলমান হামলা বন্ধে আরব লীগের জরুরি বৈঠকের ডাক দিয়েছে কাতার। সেইসঙ্গে এ ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছে দেশটি।

কাতার সংবাদ সংস্থা কিউএনএ জানিয়েছে, আলেপ্পায় মানবিক পরিস্থিতি নিয়ে তুরস্ক, ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে ফোনালাপ করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ বিন জ্যাসমিন।

তিনি বলেন, সাধারণ নাগরিকদের লক্ষ্য করেই সিরিয় সরকার আলেপ্পোয় বর্বর হামলা চালাচ্ছে।

এদিকে,আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত আশাপাশের এলাকায় শনিবার সরকারি বাহিনীর যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে আবারো বিমান হামলায় কমপক্ষে ৮ জন নিহত হন। এ নিয়ে গত কয়েকদিনের হামলায় মারা গেছেন দুই শতাধিক।

এরইমধ্যে, সিরিয়ার সাময়িক যুদ্ধবিরতির প্রতি সমর্থন দিতে আজ জেনেভায় যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সেখানে তিনি সিরিয়া বিষয়ক জাতিসংঘ প্রতিনিধি, জর্দান ও সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দেখা করবেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ