আন্তর্জাতিক

ইরাকের পার্লামেন্টে হামলার পর শিয়া মুসলিমদের গ্রেপ্তারের নির্দেশ

 ইরাক পার্লামেন্টে হামলা
ইরাক পার্লামেন্টে হামলা

ইরাকের পার্লামেন্টে গতকালের হামলার পর শিয়া মুসলিমদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি।

তিনি বলেছেন শনিবার পার্লামেন্টের ভিতরে ঢুকে যারা ধ্বংসযজ্ঞ চালায় এবং পুশিলের ওপর হামলা চালিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে।

ইরাকে নতুন পার্লামেন্ট অনুমোদন নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা কাটানোর প্রতিবাদের বিক্ষোভ শুরু হয়েছে।

এ বিক্ষোভে কট্টরপন্থী শিয়া মুসলিম নেতা মোকতাদা আল সদরের সমর্থকরা যোগ দেয়। তারা গ্রিন জোনের ব্যারিকেড ভেঙ্গে পার্লামেন্টের ভিতরে ঢুকে। এই বিক্ষোভের পর বাগদাদে জরুরি অবস্থা জারি করা হয়।

এদিকে, তুরস্কে পুলিশ সদরদপ্তরের কাছে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন এক পুলিশ সদস্য।

এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের আরো অন্তত ১৯ সদস্য এবং চারজন বেসামরিক ব্যাক্তি। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপ শহরে স্থানীয় সময় আজ সকালে হামলাটি হয়। তবে কারা হামলাটি চালিয়েছে সে ব্যাপারে জানা যায়নি।

এছাড়া, জঙ্গি গোষ্ঠি আইএসের সঙ্গে সংশ্লিষ্ট কুর্দি বিদ্রোহীরা দেশটিতে কিছুদিন ধরেই বড় ধরনের হামলা চালিয়ে আসছে। রাজধানী আঙ্কারা, ইস্তানবুল এবং বুরসাসহ দেশটির গুরুত্বপূর্ণ শহরে আত্মঘাতি হামলা চালিয়েছে তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ