আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের মালদায় বোমা বিস্ফোরণ, নিহত ৪

পশ্চিমবঙ্গের মালদায় বোমা বিস্ফোরণ
পশ্চিমবঙ্গের মালদায় বোমা বিস্ফোরণ

ভারতের পশ্চিমবঙ্গের মালদায় বোমা বিস্ফোরণে ৪ জন নিহত ও আহত হয়েছে বেশ কয়েকজন।

সোমবার দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এনডিটিভি জানায়, বোমা তৈরির সময় এ বিস্ফোরণ ঘটেছে। নিহতরা তৃণমূল কংগ্রেসের কর্মী।

এদিকে, তেলেঙ্গানা রাজ্যে বরযাত্রার ট্রাকে উচ্চ ভোল্টেজের তার ছিড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে সাতজন মারা গেছেন।

রোববার রাতে পুলিশের বরাত দিয়ে এনডিটিভি তেলেঙ্গানার মেদাক জেলায় এঘটনার কথা জানায়।

এ ঘটনায় আহত আরো ১৫ জনকে হায়দ্রাবাদের নিজাম ইনিস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এনআইএমএস) এবং যশোদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা সঙ্কটজনক।

পুলিশ জানিয়েছে, বিদ্যুৎবাহী তারটি ট্রাকের পেছন দিকে বসে থাকা লোকজনের ওপর পড়েছে। বিয়ের অনুষ্ঠান শেষে কামারেড্ডি থেকে তারা নিজামাবাদে ফিরছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ