মশা বাহিত জিকা ভাইরাস সর্ম্পকে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি বিপদজনক বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
জিকা ভাইরাস নিয়ে গবেষণা করা ব্রাজিলের বিজ্ঞানীরা বিবিসিকে জানিয়েছেন, জিকা স্নায়ুতন্ত্রের অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে এবং আক্রান্ত গর্ভবতী মায়েদের প্রতি পাঁচজনের একজন এই ভাইরাসে ক্ষতিগ্রস্ত হয়।
জিকা প্রতিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধির কারণে ব্রাজিলের কিছু এলাকায় জিকা ভাইরাস সংক্রমণের গতি কমেছে বলেও জানিয়েছেন তারা।
বিজ্ঞানীরা আরো বলেছেন, জিকার টিকা তৈরির প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং ভাইরাসটি এখনো দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে।
এর আগে জিকা নিয়ে করা সাম্প্রতিক এক গবেষণায় দেখা যায়, বাংলাদেশের ১৩ কোটিসহ বিশ্বের ২২০ কোটিরও বেশি মানুষ জিকা ঝুঁকিতে রয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: