আন্তর্জাতিক

সিঙ্গাপুরে ৮ বাংলাদেশি আটক—দেশে ‘হামলার পরিকল্পনা’

৮ বাংলাদেশি আটক
৮ বাংলাদেশি আটক

সিঙ্গাপুরে ৮ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। তাদের সিরিয়ায় গিয়ে তাদের আইএসে যোগদানের পরিকল্পনা ও বাংলাদেশের হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একই কারণে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত পাঠানো ৫ বাংলাদেশিকে আজ (মঙ্গলবার) রাজধানীর বনশ্রীসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট (আইএসএ) এর অধীনে গত এপ্রিলে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন: রাহমান মিজানুর (৩১), মামুন লিয়াকত আলি (২৯), সোহাগ ইব্রাহিম (২৭), মিয়া রুবেল (২৬), জামান দৌলত (৩৪), ইসলাম শরিফুল (২৭), মো.জাবাত কায়সার হাজী নুরুল ইসলাম সওদাগর (২৯) ও সোহেল হাওলাদার ইসমাইল ইসমাইল হাওলাদার ( ২৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটকৃতদের মধ্যে মিজানুর সিঙ্গাপুরের এস-পাস হোল্ডার। বাকিরা ওয়ার্ক পারমিট হোল্ডার। এরা সবাই স্থানীয় নির্মাণ ও সামুদ্রিক শিল্পে কাজ করছেন।

আটককৃতদের লক্ষ্য ছিল বাংলাদেশে ইসলামিক স্টেট গঠন করে একে স্বঘোষিত ‘আইএসআইএস’র নিয়ন্ত্রণে নিয়ে আসা।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তদন্তে দেখা গেছে, সংগঠনটি বাংলাদেশে কয়েকটি হামলার পরিকল্পনা করছিল। মিজানুর থেকে পাওয়া ‘উই নিড ফর জিহাদ ফাইট’ শিরোনামের একটি ডকুমেন্টে দেখা গেছে, বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীর কর্মকর্তাদের তালিকা রয়েছে, যারা তাদের হামলার লক্ষ্য হতে পারত।

মিজানুরের কাছ থেকে আরো ডকুমেন্ট উদ্ধার করা হয়। সেখানে অস্ত্র ও বোমা বানানোর নথি ছিল।

এছাড়াও আইএসআইএস ও আল-কায়েদা সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত ছিল আর এগুলোর মাধ্যমে মিজানুর গত জানুয়ারি থেকে সিঙ্গাপুরে আইএসবি’র সদস্য সংগ্রহ করছিলেন।

ওই গ্রুপের সদস্যরা সিঙ্গাপুরে কর্মরত আরো বাংলাদেশিদের সদস্য বানানোর পরিকল্পনার করছিল। এছাড়াও তহবিল থেকে আগ্নেয়াস্ত্র কিনে বাংলাদেশে হামলার পরিকল্পনাও ছিল তাদের। আটক করার পর তাদের কাছ থেকে অর্থ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ