ইউরোপের শেনজেনভুক্ত এলাকায় তুরস্কের নাগরিকদের শর্তসাপেক্ষে ভিসামুক্তভাবে চলাফেরার অনুমোদন দিতে যাচ্ছে ইউরোপীয় কমিশন।
শরণার্থী ইস্যুতে ইইউ ও তুরস্কের মধ্যে করা চুক্তির শর্ত অনুযায়ী তুরস্কের নাগরিকরা ইউরোপের শেনজেনভুক্ত এলাকায় চলাফেরা করতে পারবেন।
তবে এক্ষেত্রে তুরস্ককে কিছু মানদণ্ড বেধে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন একইসঙ্গে চুক্তিটি বাস্তবায়নে ইউরোপীয় পার্লামেন্ট এবং সদস্য দেশগুলোর অনুমতি লাগবে।
আগামীকাল (বুধবার) এ ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে।
ইইউ ও তুরস্কের মধ্যকার ওই চুক্তির শর্ত অনুযায়ী ইউরোপে ঢুকে পড়া অভিবাসন প্রত্যাশীদের তুরস্কে পুনর্বাসনের বিনিময়ে শেনজেন এরিয়াতে তুর্কি নাগরিকদের ভ্রমনের অনুমতি দেবে ইইউ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: