আন্তর্জাতিক

কর্মী পরিচয়ে বিস্তারিত তথ্য চায় সিঙ্গাপুর

সিঙ্গাপুর
সিঙ্গাপুর

দেশে ফিরে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে সিঙ্গাপুরে দুই দফায় বাংলাদেশি গ্রেপ্তারের পর সেখানকার অন্য বাংলাদেশি কর্মীদের সম্পর্কে কর্মসংস্থান সংস্থাগুলোর কাছে আরো তথ্য চাইছে দেশটির সরকার। বিশেষ করে কর্মীদের পারিবারিক পরিচয় ও নিজ শহরের বিস্তারিত তথ্য জানতে চাওয়া হয়েছে।

বিভিন্ন কর্মসংস্থান সংস্থার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক পত্রিকা স্ট্রেটস টাইমস। আর এ ঘটনায় সেখানে অবস্থানরত প্রায় দেড় লাখ প্রবাসী বাংলাদেশির মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

দেশে ফিরে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে মঙ্গলবার ৮ বাংলাদেশিরম গ্রেপ্তার করে সিঙ্গাপুর সরকার। এদের প্রত্যেককে ২ বছরের আটকাদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত বছর একই ধরণের অভিযোগে ২৭ জনকে আটকের পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে দফায় দফায় বাংলাদেশি আটক ও দেশে ফেরত পাঠানোর ঘটনায় নজরদারিতে পড়েছে সিঙ্গাপুরে শ্রম বাজারের বাংলাদেশি কর্মীরা। তাদের সম্পর্কে কর্মসংস্থান সংস্থাগুলোর কাছে আরো তথ্য চাইছে সিঙ্গাপুর সরকার।

বিভিন্ন কর্মসংস্থান সংস্থার বরাত দিয়ে দ্য স্ট্রেটস টাইমস জানিয়েছে, কিছু অতিরিক্ত তথ্য বিশেষ করে কর্মীদের বাবা-মা'র নাম আর তাদের নিজ এলাকা সম্পর্কে বিস্তারিত তথ্য চাইছে সরকার। শুধু তাই নয়, গত এক বছরে কোম্পানীগুলোতে বাংলাদেশি শ্রমিকদের চাহিদাও কমে গেছে।

সিঙ্গাপুরে কন্সট্রাকশান, মেরিন ও প্রসেস ইন্ড্রাস্ট্রির প্রধান দুটি শ্রমবাজারের একটা বাংলাদেশ। আর প্রতিমাসে সিঙ্গাপুর থেকে যে রেমিটেন্স বাংলাদেশ যায়, রেমিটেন্সের হারের দিক থেকে তা তৃতীয়। কিন্তু জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশিদের আটক হওয়ার ঘটনার ক্ষতিকর প্রভাব শ্রমবাজারের ওপর পড়তে পারে বলে আশঙ্কা করছেন, সেখানে থাকা অন্য বাংলাদেশিরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ