কঠোর নিরাপত্তার মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের ষষ্ঠ ও শেষ দফার ভোটগ্রহণ চলছে।
আজ (বৃহস্পতিবার) ভোটগ্রহণ হচ্ছে রাজ্যের দুই জেলার মোট ২৫টি আসনে। তার মধ্যে পূর্ব মেদেনিপুর জেলায় রয়েছে ১৬টি কেন্দ্র। আর কোচবিহারে রয়েছে ৯টি বিধানসভা আসন।
মোট ভোটার সংখ্যা ৫৮ লাখ। এর মধ্যে সাড়ে ৯ হাজারের বেশি নতুন ভোটার হয়েছেন এবার।
সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় হওয়ায় যারা ভারতের নাগরিক হয়েছেন তারাই এ সাড়ে ৯ হাজার নতুন ভোটার।
এ শেষ দফার ভোটেও রাজ্যে ভাগ্য নির্ধারিত হতে চলছে কিছু মন্ত্রী ও সাংসদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: