প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দিলেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।
তুরস্কের প্রধানমন্ত্রী বলেন, তিনি নতুন করে প্রধানমন্ত্রীর পদে আর থাকছেন না। এমনকি ক্ষমতাসীন দল একে'র প্রধানের পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন তিনি।
ধারণা করা হচ্ছে, প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এর্দোগানের সঙ্গে দ্বন্দের জেরেই ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন প্রধানমন্ত্রী আহমেত। তুরস্ককে রাষ্ট্রপতিশাসিত সরকারে পরিণত করতে এরদোগানের পরিকল্পনার ঘোর বিরোধী ছিলেন তিনি।
দলের বিশেষ কংগ্রেস হবে ২২ মে। সে কংগ্রেসেই তার সরে দাঁড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: