সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় শরণার্থী শিবিরে বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। গুরুতর আহত হয়েছেন আরো অর্ধশত।
স্থানীয় সময় বৃহস্পতিবার তুরস্ক সংলগ্ন ইদলিব প্রদেশে বিমান হামলা হয়।
সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত চিত্রে দেখা গেছে, বিমান হামলায় কামৌনা শিবিরের অনেক তাবুই ধ্বংস হয়ে গেছে।
মিডিয়ায় এ হামলার জন্য সরকারি বাহিনী কিংবা রাশিয়ার যুদ্ধ বিমানকে দায়ী করা হলেও বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায় নি।
এদিকে, এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চাপে সিরিয়ার সাময়িক যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর মধ্যেই এ হামলা হলো।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: