লন্ডনের মেয়র নির্বাচনে ১১ প্রতিদ্বন্দীকে পেছনে ফেলে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন লেবার পার্টির প্রার্থী সাদিক খান। প্রথমবারের মতো কোনো মুসলিম লন্ডনের মেয়র হলেন।
নির্বাচনী ফলাফলে দেখা গেছে, পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান ৫৬.৮% ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী কনজারভেটিভ পার্টির জ্যাক গোল্ডস্মিথ পেয়েছেন ৪৩.২% ভোট।
জয়ী হওয়ার পর দেয়া ভাষণে সাদিক খান বলেন, তিনি কখনো কল্পনা করতে পারেনি তার মতো কেউ লন্ডনের মেয়র নির্বাচতি হবেন।
লন্ডনের সকল বাসিন্দার মেয়র হবেন বলে এ সময় অঙ্গীকার করেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: