সাত দিন পরও নিয়ন্ত্রণে আসেনি কানাডার আলবের্তার ফোর্ট ম্যাকমারের দাবানল এবং তা প্রতিবেশী প্রদেশ সাসকাচওয়ানে ছড়িয়ে পড়তে পারে বলে আশংকা করছে কতৃর্পক্ষ।
শুষ্ক আবহাওয়া, তাপদাহ ও বাতাসের কারণে দাবানলকে নিয়ন্ত্রণ আনতে পারছেন না শত শত ফায়ার ফাইটার।
দাবানলের কারণে এরইমধ্যে ফোর্ট ম্যাকমারের ৮০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। এখনো শহরের উত্তরে আটকে আছে হাজারো মানুষ। রোববারের আগে তাদের সরিয়ে নেয়ার কার্যক্রম সম্পন্ন হবে না।
এদিকে, অব্যাহত এই দাবানলে ভস্ম হয়ে গেছে ৪৯৫ হাজার একরের বেশি এলাকা।
রোববার ও সোমবারের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে—আর এই সময়ের মধ্যে ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান আলবের্তার প্রিমিয়ার রিচেল নাটলে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: