আফগানিস্তানের গজনি প্রদেশে একটি মহাসড়কে দুটি বাস ও জ্বালানি তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে নিহত হয়েছেন ৭২ জন।
রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
দেশটির সরকারি এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, এ ঘটনায় আহতদের গজনি প্রদেশের হাসপাতালে নেয়া হয়েছে। সংঘর্ষের পরপর তিনটি গাড়িতেই আগুন ধরে যায়। এ সময় বাস দুটিতে ১২৫ জন যাত্রী ছিলেন।
বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: