আন্তর্জাতিক

ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

ফিলিপাইন
ফিলিপাইন

নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ফিলিপাইনে চলছে ভোটগ্রহণ। সোমবার স্থানীয় সময় এ ভোটগ্রহণ শুরু হয়।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো টানা ৬ বছর ক্ষমতায় থাকার পর সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এবার আর নির্বাচনে অংশ নিতে পারছেন না।

তবে এবার দাভাও শহরের মেয়র রডরিগো দুদার্তে নির্বাচনে জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চার প্রতিদ্বন্দ্বীকে হটিয়ে তিনিই হয়তো হতে যাচ্ছেন ফিলিপাইনের পরবর্তী প্রেসিডেন্ট।

এই নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট ছাড়াও একজন ভাইস প্রেসিডেন্ট ও স্থানীয় কর্মকর্তাও বেছে নিচ্ছেন ফিলিপাইনের সাত হাজারের দ্বীপের ৫ কোটি ৪০ লাখ ভোটাররা।

ফিলিপাইনের অর্থনীতির সংস্কার, অবকাঠামোর উন্নয়ন এবং দুর্নীতি ও অপরাধ মোকাবিলাই এবারের নির্বাচনী প্রচারণার মূল বিষয় ছিল। এছাড়া দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে সীমানা বিরোধও ছিল প্রেসিডেন্ট নির্বাচনের এজেন্ডাগুলোর মধ্যে একটি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ