ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচনে দাভাও শহরের কট্টরপন্থী মেয়র রডরিগো দুতার্তে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে দুতার্তের প্রধান প্রতিদ্বন্দ্বী পরাজয় স্বীকার করায় তার জয় নিশ্চিত হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে এখনো ফলাফল ঘোষণা হয়নি। নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন এবার দেশটিতে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটারের মধ্যে রেকর্ড পরিমাণ- ৮১% বেশি ভোট পড়েছে।
ফিলিপাইনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ব্যাপারে কঠোর অবস্থান নেয়ার প্রতিশ্রুতি দিয়ে জনপ্রিয় হয়েছেন ৭১ বছর বয়সী দুতার্তে।
দেশটির বিদায়ী প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এবার নির্বাচনে অংশ নিতে পারেননি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: