আন্তর্জাতিক

আন্তর্জাতিক গণমাধ্যমে নিজামীর ফাঁসির খবর

আন্তর্জাতিক গণমাধ্যমে
আন্তর্জাতিক গণমাধ্যমে

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আল বদর নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার খবর পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে।

পাকিস্তানের ডনসহ অন্যসব গণমাধ্যমে খবরটি এসেছে। এছাড়া বিবিসি, আল জাজিরা ও রয়টার্সে গুরুত্ব সহকারে সংবাদটি প্রচার করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, নিজামি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

আরো বলা হয়, তার ফাঁসির খবরে ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় শত শত মানুষ জড়ো হয় এবং উচ্ছ্বাস প্রকাশ করে।

এর আগে আপিল বিভাগ নিজামির ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে রোববার করাচিতে মিছিল করে পাকিস্তান জামাতে ইসলাম।

যুদ্ধাপরাধীদের হত্যাকাণ্ড ঠেকাতে চুপচাপ থাকা ও ব্যর্থ হওয়ায় পাকিস্তান সরকারের তীব্র সমালোচনা করেছেন দেশটির জামাতে ইসলামের আমির সিরাজুল হক।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ