আন্তর্জাতিক

বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত ৬৪

গাড়ি বোমা হামলা
গাড়ি বোমা হামলা

ইরাকের রাজধানী বাগদাদে গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৬৪ জন। গুরুতর আহত হয়েছেন আরো ৮৭ জন।

বুধবার সকালে শিয়া অধ্যুষিত সাদর সিটির একটি ব্যস্ত বাজারে এই হামলা হয়।

আহতদের অধিকাংশের অবস্থা আশংকাজনক। হতাহতের পাশাপাশি গাড়ি বোমায় ধ্বংস হয়েছে বিভিন্ন যান ও ভবন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফল ও শবজি বোঝাই একটি পিকআপ ট্রাক বাজারে আসে এবং এটি পার্ক করার পর এর চালক সটকে পড়ে। এরই কিছু সময় পরই গাড়িবোমা বিস্ফোরিত হয়।

এদিকে, এ হামলার দায় স্বীকার করে নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। এতে বলা হয়, শিয়া মিলিশিয়াবাহিনীকে লক্ষ্য করেই এ হামলা চালিয়েছে তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ