মুক্তিযুদ্ধের সময মানবতাবিরোধী অপরাধের দায়ে আল বদর প্রধান মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার ঘটনায় গভীর মর্মাহত পাকিস্তান।
বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিজামীর একমাত্র অপরাধ ছিল তিনি পাকিস্তানের সংবিধান ও আইন সমুন্নত রেখেছিলেন।
ত্রুটিপূর্ণ বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে- যা গণতন্ত্রের পরিপন্থি— উল্লেখ করা হয় এতে। সেইসঙ্গে নিজামীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পাকিস্তান সরকার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: