ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে অভিসংশিত করার প্রশ্নে দেশটির সিনেটে বিতর্ক চলছে। এখন পর্যন্ত বিতর্কে অংশ নেয়া ৭০ জন সিনেটরের মধ্যে ২৭ জন অভিশংসনের পক্ষে এবং ৭ জন বিপক্ষে মত দিয়েছেন।
বিবিসি সূত্র মতে, দিলমা রৌসেফের বিরোধীরা যদি ৮১ আসনের সিনেটে ভোটাভোটিতে সাধারণ সংখ্যাগরিষ্ঠতা পান তাহলে তাকে আজই প্রেসিডেন্টের পদ ছাড়তে হবে। দিলমার স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট মিচেল তেমার।
এর ফলে ল্যাটিন অ্যামেরিকার সবচেয়ে বড় এ দেশটিতে ১৩ বছরের বাম শাসনের অবসান ঘটবে। দিলমা রৌসেফের বিরুদ্ধে অভিযোগ, তিনি জাতীয় বাজেটে কারসাজি করেছেন। যদিও এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে তিনি বলছেন, তার বিরুদ্ধে বিরোধীরা জুডিশিয়াল অভ্যুত্থান করছে।
এদিকে, কংগ্রেসের বাইরে বিরোধীদের সঙ্গে রৌসেফের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: