আন্তর্জাতিক

নিজামীর ফাঁসির প্রতিবাদে তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহার

তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহার
তুরস্কের রাষ্ট্রদূত প্রত্যাহার

যুদ্ধাপরাধী আল বদর নেতা আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির প্রতিবাদ জানিয়ে তুরস্ক সরকার ঢাকা থেকে তাদের রাষ্ট্রদূতকে আঙ্কারায় ফিরিয়ে নিয়েছে। সূত্র রয়টার্স

বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান নিজেই রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, বাংলাদেশে দেশটির অ্যাম্বেসি থাকলে তাতে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নেই।

রাষ্ট্রদূত ডেভরিম ওসতুর্ক ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বৃহস্পতিবারই আঙ্কারায় ফিরতে পারেন বলে তুরস্কের ইংরেজি নিউজ পোর্টোল হুররিয়াত ডেইলি নিউজের খবরে জানানো হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামাতের পক্ষ নিয়ে পাকিস্তানের মতো তুরস্কও যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করে আসছে। গত মঙ্গলবার ঢাকায় নিজামীর ফাঁসি কার্যকরের পরদিন এর তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শীর্ষ যুদ্ধাপরাধী বদর নেতা নিজামীর ফাঁসির রায় কর্যকর করা হয়।

একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড এবং হত্যা-গণহত্যা ও ধর্ষণসহ সুপিরিয়র রেসপন্সিবিলিটির (ঊর্ধ্বতন নেতৃত্ব) দায়ে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে পাকিস্তানি বাহিনীর দোসর কিলিং স্কোয়াড আলবদর বাহিনীর সর্বোচ্চ নেতা নিজামীকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ