যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির পর এবার পাকিস্তানের বিভিন্ন শহরে গায়েবানা জানাযা পড়ালো সেদেশের জামাতে ইসলামী।
পাকিস্তান জামাতের ওয়েবসাইটে দাবি করা হয়েছে, দলের নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে সংগঠনের আমির সিরাজুল ইসলামের ইমামতিতে পাঞ্জাবে জানাযা পড়ানো হয়।
জানাজার আগে, নিজামীর মৃত্যুদণ্ড ঠেকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেয়ায় পাকিস্তান সরকারের সমালোচনা করে তিনি বলেন, তারা এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য শীর্ষস্থানীয়দের সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন।
যুদ্ধাপরাধী জামাত নেতাদের বিরোধীদলীয় নেতা অভিহিত করে সরকারকে তারা তখন বলেছেন, ভারত সরকারের চাপে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মৃত্যুদণ্ড দিচ্ছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: