বাংলাদেশ ব্যাংকের মতো আরেকটি বাণিজ্যিক ব্যাংকও সাইবার অপরাধের শিকার হয়েছে বলে জানিয়েছে আর্থিক লেনদেনের বার্তা আদানপ্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান- সুইফট।
বৃহস্পতিবার সংস্থাটির মুখপাত্র নাতাশা দে তেরান এ কথা জানিয়েছেন।
তবে এসময় তিনি ওই বাণিজ্যিক ব্যাংকের নাম উল্লেখ করেনি। এমনকি, সাইবার হামলার দ্বিতীয় শিকার বাণিজ্যিক ব্যাংকটি থেকে ঠিক কত টাকা চুরি হয়েছে সে বিষয়েও কোন সুস্পষ্ট ধারণা দেননি তিনি।
এছাড়া সুইফট জানিয়েছে, দ্বিতীয় ব্যাংক থেকে অর্থ চুরিতে সাইবার অপরাধীরা ট্রোজান পিডিএফ রিডার নামে এক ধরণের ম্যালওয়ার ব্যবহার করেছে।
গত ফেব্রুয়ারিতে সুইফট মেসজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইর্য়কে রাখা বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে সরিয়ে নেয়া হয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: