অভিসংশনের জন্য দিলমা রৌসেফকে সাময়িক বরখাস্ত করেছে ব্রাজিলের সিনেট। একই সঙ্গে অন্তবর্তী প্রেসিডেন্ট করা হয়েছে তার সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট মিশেল তেমার'কে।
এরইমধ্যে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নতুন অন্তবর্তী প্রেসিডেন্ট জানিয়েছেন, দেশ ও জাতির কল্যাণে একটি সরকার গঠন অবশ্যই জরুরি।
এদিকে, রৌসেফের এ অভিসংশন ১৮০ দিনের বেশি চলবে। এ সময়ের মধ্যে তিনি মূলত ক্ষমতার বাইরে থাকবেন।
বুধবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটর টানা ২০ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনার পর ৮১ সদস্যের ৫৫ জন রৌসেফের অভিসংশনের পক্ষে মত দেন এবং ২২ জন এর বিরোধিতা করেন।
তবে এ অভিসংশনকে নিজের বিরুদ্ধে অভ্যুত্থান ও তামাশা বলে মন্তব্য করেছেন রৌসেফ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: