আন্তর্জাতিক

যুদ্ধাপরাধীর ফাঁসি নিয়ে জাতিসংঘে যাওয়ার ঘোষণা পাকিস্তানের

সারতাজ আজিজ
সারতাজ আজিজ

মুক্তিযু্দ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসি কার্যকরের পর উদ্বেগ জানিয়ে পাকিস্তান এবার বিষয়টি নিয়ে জাতিসংঘে যাওয়ার ঘোষণা দিয়েছে।

শুক্রবার পার্লামেন্টে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ বলেন, বিষয়টি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ও অন্যান্য দেশের কাছে তুলে ধরবে পাকিস্তান।

বাংলাদেশ সরকার ‘রাজনৈতিক বিরোধীদের ফাঁসি দিচ্ছে’ দাবি করে তা নিয়ে অধিবেশেনে দুঃখ প্রকাশ করেন সারতাজ।

বিষয়টি নিয়ে মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ জানিয়েছে বলেও দাবি করেন তিনি।

ডেইলি পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়, এভাবে মৃত্যুদণ্ড কার্যকর মানবাধিকার লংঘন এবং বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির লংঘন দাবি করে এ বিষয়ে দৃষ্টি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান সারতাজ আজিজ।

তবে ১৯৭১সালে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান থেকে আলাদা হওয়া বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার নিয়ে ইসলামাবাদের এ ধরনের প্রতিক্রিয়াকে ‘অযাচিত হস্তক্ষেপ’ বলে আসছে ঢাকা।

সর্বশেষ বুধবার ঢাকায় আলবদর নেতা জামাতে আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের পর এর নিন্দা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি দেয়।

এতে বলা হয়, বাংলাদেশের জামাতের আমিরের একমাত্র অপরাধ ছিল, তিনি ‘পাকিস্তানের সংবিধান ও আইন সমুন্নত’ রাখতে চেয়েছিলেন।

নিজামীর আগে জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মো. কামরুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের সময়ও একই প্রতিক্রিয়া জানায় পাকিস্তান।

তার মৃত্যুদণ্ড কার্যকরের নিন্দা জানিয়ে বুধবার পাকিস্তানের পার্লামেন্ট একটি নিন্দা প্রস্তাব পাস করে এবং বাংলাদেশের এই ‘মানবাধিকার লঙ্ঘনের ঘটনাটির’ প্রতি দৃষ্টি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। পরবর্তীতে তলব করা হয় ইসলামাবাদে বাংলাদেশের হাই কমিশনারকে।

তার প্রতিক্রিয়ায় ঢাকায় পাকিস্তানের হাই কমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মতো অপরাধে দণ্ডিতদের পক্ষ নিয়ে পাকিস্তান সেইসব অপরাধে তাদের সম্পৃক্ততারই প্রমাণ দিচ্ছে।

পাকিস্তানের সিনেটের নেতা রাজা জাফারুল হক বাংলাদেশে যুদ্ধাপরাধীদের ফাঁসিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তা ঠেকাতে মুসলিম দেশগুলোর যৌথ পরিকল্পনা চান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ