আইএস ও নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের একজোট হওয়ার ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
শনিবার জঙ্গি এ গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে জন্য নাইজেরিয়ায় এক সম্ম্মেলন অনুষ্ঠিত হবে।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ২০১৫ সাল থেকে আইএসের সঙ্গে যুক্ত হওয়ার আবেদন জানানো জঙ্গি গোষ্ঠি বোকো হারাম আইএসের সঙ্গে সম্পর্ক তৈরি করেছে।
এরইমধ্যে লিবিয়ায় আইএসের যুদ্ধে বেশ কিছু বোকো হারামের সৈন্য যোগ দিয়েছে। এ পরিস্থিতি সামাল দিতে আরো যোগাযোগ ও সহযোগিতা প্রয়োজন বলে জানান মার্কিন এক শীর্ষ কর্মকর্তা।
বোকো হারাম গত কয়েক বছর ধরে পশ্চিম ও মধ্য আফ্রিকায় বিশৃঙাখলা সৃষ্টি ও শান্তি বিনষ্ট করছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: