১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনের শত শত শহর ও গ্রাম ধ্বংস এবং হাজার হাজার ফিলিস্তিনিকে তাদের বসতভিটা থেকে উচ্ছেদ করে ইসরায়েল। এর স্মরণে ১৯৯৮ সাল থেকে প্রতি বছর ১৫ মে ‘নাকবা ডে’ বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা।
এ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার ফিলিস্তিন দূতাবাস। ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসেফ রামাদান বলেন, ইসরায়েলের কাছে কখনোই মাথা নত করবেন না তারা।
এদিকে, বাংলাদেশে সরকার উৎখাতে বিএনপি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে শলাপরামর্শ করছে- সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবর সম্পর্কে তার দৃষ্টি আকর্ষণ করা হলে ফিলিস্তিনের চার্জ দা অ্যাফেয়ার্স সাংবাদিকদের বলেন, কেউ যদি ইসরায়েলের সঙ্গে হাত মেলায়,তবে সেটা হবে রাজনৈতিকভাবে আত্মহত্যার সামিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: