যুক্তরাজ্যে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানোর পরিকল্পনার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ যুবকের।
স্থানীয় সময় শুক্রবার লুটনের বাসিন্দা জুনায়েদ খানকে এ দণ্ডাদেশ দেন কিংস্টন ক্রাউন কোর্ট।
এ সময় বিচারক বলেন, তার অপরাধ এত গুরুতর যে তাকে যাবজ্জীবন কারাদণ্ডই দিতে হচ্ছে। মামলার নথিতে বলা হয়েছে, পুলিশ জুনায়েদের বাড়িতে আইএসের পতাকা, বোমা তৈরির নির্দেশিকা ও হামলা পরিচালনার জন্য ছুরি কেনার তথ্য পায়।
গত বছর ইস্ট এংলিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনা করে জুনায়েদ আইএসের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এছাড়াও সাজিব নামে এক আত্মীয়ের দ্বারা উদ্ভূত হয়ে জুনায়েদ আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি দেওয়ারও পরিকল্পনা করছিল।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: