আন্তর্জাতিক

মৃত্যুদণ্ড ফিরিয়ে আনতে চায় দুতার্তে

দুতার্তে
দুতার্তে

মৃত্যুদণ্ড ফিরিয়ে আনতে চেষ্টা করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন ফিলিপাইনের নব নির্বাচিত প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে।

দেশটিতে গত সপ্তাহের নির্বাচনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দুতার্তে আরো বলেন, গ্রেপ্তার এড়াতে চায় এবং সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে জড়িত সন্দেভাজন ব্যক্তিদের দেখামাত্র গুলি করে হত্যা করতে তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ক্ষমতা দেয়ারও চেষ্টা করবেন।

এসব প্রস্তাব তিনি সহজে আইনে পরিণত করতে পারবেন কিনা তা নিয়ে অস্পষ্টতা থাকলেও বিশেষজ্ঞরা অপরাধের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের প্রশংসা করেছেন।

উল্লেখ্য, আগামী ৩০ জুন ছয় বছরের জন্য দুতার্তের শপথ গ্রহণের কথা রয়েছে।

তবে ফিলিপাইনে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও দুতার্তে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। সূত্র বাসস।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ