আন্তর্জাতিক

একই পদ্ধতিতে ভিয়েতনামের ব্যাংকে অর্থ চুরির চেষ্টা

সুইফট
সুইফট

সুইফট প্লাটফর্ম ব্যবহার করে ভুয়া মেসেজ পাঠিয়ে হ্যাকারা যেভাবে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি করেছে ঠিক একই কায়দায় তারা ভিয়েতনামের তিয়েন ফং ব্যাংকের অর্থ চুরির চেষ্টা করেছিল।

বার্তা সংস্থা রয়টার্স থেকে এ তথ্য জানা গেছে।

হ্যানয়ভিত্তিক ব্যাংকটি রোববার এক বিবৃতিতে জানিয়েছে, গতবছরের শেষদিকে এরকম কয়েকটি ভুয়া মেসেজ তারা আবিস্কার করে, যার মাধ্যমে ১০ লাখ ইউরোর বেশি অর্থ সরিয়ে ফেলার চেষ্টা হয়।

ওই ব্যাংকের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, বিষয়টি টের পাওয়ার সঙ্গে সঙ্গে তারা পদক্ষেপ নেয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে অর্থ স্থানান্তরের চেষ্টা আটকে দেয়।

এতে ওই ব্যাংকের কোন ক্ষতি হয়নি, সুইফট সিস্টেম এবং ব্যাংক ও গ্রাহকদের মধ্যে যে বিনিময় ব্যবস্থা তাতেও কোন প্রভাব পড়েনি বলে খবরে বলা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ