ইসলামিক স্টেট-আইএসের বিরুদ্ধে লড়তে লিবিয়া সরকারকে অস্ত্র দিয়ে সহায়তা করার পক্ষে মত দিয়েছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য কয়েকটি প্রধান বিশ্বশক্তি।
সোমবার অস্ট্রিয়ার ভিয়েনায় এক বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা শিথিল করার আবেদনে যুক্তরাষ্ট্র ও বিশ্বশক্তিরা লিবিয়ার সরকারকে সমর্থন জানাবে।
তিনি বলেন, আইএস লিবিয়ার জন্য এক নতুন হুমকি এবং একে ঠেকানোটা জরুরি।
জন কেরি আরো বলেন, জিএনএ-জাতীয় ঐকমত্যের সরকার একমাত্র কর্তৃপক্ষ যারা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে পারে।
এর আগে, গত মাসে লিবিয়ার সরকার সতর্ক করে দিয়ে বলেছিল, আইএসকে শিগগিরই থামানো না হলে তারা দেশটির বেশির ভাগ অংশ দখল করে নিতে পারে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: