আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকছে তৃণমূল কংগ্রেসই

মমতা বন্দোপাধ্যায়
মমতা বন্দোপাধ্যায়

বিধানসভা নির্বাচনে ভারতের আসাম, তামিল নাড়ু ও কেরালার নেতৃত্বে পরিবর্তনের হাওয়া লাগলেও পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকছে তৃণমূল কংগ্রেসই।

নির্বাচন পরবর্তী বুথ ফেরত সমীক্ষায় প্রায় প্রতিটি সংবাদমাধ্যম এমনই ইঙ্গিত দিচ্ছে।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, তাদের সমীক্ষা অনুযায়ী রাজ্যের মেট ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই পেতে চলেছে ২৫৩টি আসন। এছাড়া বাকি তিনটি জরিপেও এগিয়ে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

জরিপ আরো জানিয়েছে, আসামে ১৫ বছরের কংগ্রেসি শাসনের অবসান ঘটিয়ে এ প্রথমবার ক্ষমতায় আসতে চলছে বিজেপি ও শরিক জোট।

তিনটি জরিপে উঠে এসেছে, তামিল নাড়ুতে ক্ষমতায় আসছে না মুখ্যমন্ত্রী জয়ললিতার এআইএডিমএমকে। নেতৃত্ব আসতে পারে ডিএমকে ও কংগ্রেস জোট সরকার।

এদিকে, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফকে হটিয়ে কেরালায় জয় পেতে যাচ্ছে এলডিএফ পার্টি।

পাশাপাশে পুন্ডুচেরিতে ক্ষমতাসীন অল ইন্ডিয়া এনআর কংগ্রেস নয় জয় পেতে যাচ্ছে ডিএমকে-কংগ্রেস জোট।

আগামী ১৯ মে আনুষ্ঠানিকভাবে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ