আন্তর্জাতিক

ইজিপ্টএয়ারের বিমানটি বিধ্বস্ত : ফ্রান্স

বিমান
বিমান

প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ৬৬ জন যাত্রী ও ক্রু সহ নিখোঁজ হওয়া ইজিপ্টএয়ারের বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলন্দ।

মিসরের আকাশসীমা থেকে ১০ মাইল দূরে কায়রোর স্থানীয় সময় বুধবার রাত ২টা ৪৫ মিনিটে (বাংলেদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫) উড়োজাহাজটি রেডার থেকে অদৃশ্য হয়ে যায় বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।

উড়োজাহাজটির আরোহীদের মধ্যে ৩০ জন মিসরীয়, ১৫ জন ফরাসি, একজন ব্রিটিশ, দুজন ইরাকী ছাড়াও কানাডা, কুয়েত, বেলজিয়াম, সৌদি আরব, আলজেরিয়া, সুদান, শাদ ও পর্তুগালের নাগরিক রয়েছেন।

মিসরের রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থার এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটি ফ্রান্সের শার্ল দা গল বিমানবন্দর ছাড়ে বুধবার স্থানীয় সময় রাত ১১টা ৯ মিনিটে।

কায়রোর স্থানীয় সময় রাত ২টা ৫৫ মিনিটে ওই ফ্লাইটের অবতরণ করার কথা ছিল।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ