ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপির পালে হাওয়া লাগলেও ভরাডুবি হয়েছে বিরোধী দল কংগ্রেস ও তার মিত্রদের।
ভারতে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে মমতা বন্দোপাধ্যায়ের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। দুই শতাধিক আসন পেয়ে গতবারের মতো এবারও রাজ্যের ক্ষমতায় তারাই থেকে যাচ্ছে।
এরইমধ্যে, নির্বাচনে জয়ী হবার পর মমতা জানিয়েছেন, জনগণের মঙ্গল হবে বিজেপির এমন ইস্যুভিত্তিক আন্দোলেনর প্রতি সমর্থন জানাবেন তিনি।
এদিকে, এক টুইট বার্তায় মমতা বন্দোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসামে বিজেপি যে এই প্রথম ক্ষমতায় আসতে চলেছে সেই ইঙ্গিত শুরু থেকেই ছিল।
অন্যদিকে, আসামে কংগ্রেসের ১৫ বছরের শাসন হটিয়ে ক্ষমতায় বসতে যাচ্ছে বিজেপি। তামিলনাড়ুতে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করতে চলেছে জয়ললিতার নেতৃত্বাধীন- এআইডিএমকে।