তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হলো সাই ইং ওয়েনের। স্থানীয় সময় শুক্রবার তিনি শপথ গ্রহণ করেন।
দেশটিতে চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি) থেকে জয়ী হন তিনি।
বিবিসি থেকে জানা যায়, প্রেসিডেন্ট প্রাসাদে ৫৯ বছর বয়সী সাই ইং-ওয়েনের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে তিনি শপথ নেন।
শপথ অনুষ্ঠান শেষে তা ইং-ওয়েন প্রসাদের বাইরে গিয়ে উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
নতুন প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দেবেন তা ইং-ওয়েন। ভাষণে নতুন প্রেসিডেন্ট তাইওয়ানের অর্থনীতি, উন্নয়ন এবং বেইজিংসহ বিভিন্ন দেশের সঙ্গে এর সম্পর্ক নিয়ে বলবেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: