ভূমধ্যসাগরে বিধ্বস্ত হওয়ার ঠিক কয়েক মিনিট আগে মিসরের বিমান এমএস-এইটজিরোফোরে ধোঁয়া শনাক্ত হয়েছিলে।
ফ্লাইট ডাটার তথ্য থেকে এমনই ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে দ্য এভিয়েশন হেরাল্ড ওয়েবসাইট।
ওয়েবসাইটি জানায়, তিনটি নির্ভরযোগ্য সূত্র হয়ে এয়ারক্র্যাফট কমিউনিকেশনস এড্রেসিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম-এসিএআরএসের মাধ্যমে এ ফ্লাইট ডাটা পাওয়া গেছে।
এতে দেখা গেছে, স্থানীয় সময় ২টা ২৬ মিনিটে বিমানটির টয়লেটে ধোয়া সনাক্ত হয় এবং এর এক মিনিট বাদে ধোয়ার সংকেত টি বেজে ওঠে।
এসিএআরএস থেকে পাওয়া শেষ বার্তায় দেখা গেছে, সংকেত আসার ৪ মিনিট বাদেই বিমানটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বৃহস্পতিবার প্যারিস থেকে মিসরে আসার পথে ৬৬ যাত্রী ও ক্রু নিয়ে নিখোঁজ হয় এমএস এইটজিরোফোর।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: