আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ভারি বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে

শ্রীলঙ্কায় ভারি বর্ষণ
শ্রীলঙ্কায় ভারি বর্ষণ

শ্রীলঙ্কায় ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭১ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, বাস্তুহারা হয়ে পড়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ। বর্ষণ অব্যাহত থাকায় বন্যাকবলিত এলাকার উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে।

শনিবারআন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্যায় এখন পর্যন্ত ৭১ জনের প্রাণহানির খবর দিচ্ছেন কর্মকর্তারা। একইসঙ্গে তারা বন্যাকবলিত এলাকার মানুষজনকে অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানাচ্ছেন।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, রাজধানীর নিম্নাঞ্চলের প্রায় দুই লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। একইসঙ্গে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে আরও চার লাখ মানুষকে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র আরও জানাচ্ছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কলম্বোর উত্তরাঞ্চলের কেলানী নদীর উপকূলীয় এলাকার অবস্থা চরম বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে এ অবস্থায় জনগণকে আতঙ্কিত না হয়ে উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণে কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ