আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে নাকাল ভারতের ত্রিপুরা

ভারতের ত্রিপুরা
ভারতের ত্রিপুরা

ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে সৃষ্ট প্রবল বর্ষণে নাকাল ভারতের ত্রিপুরার উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার জনজীবন। এছাড়া আসামের বরাক উপত্যকায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।

এরইমধ্যে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে উত্তর ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা। মিজোরাম ও ত্রিপুরার অনেক জায়গায় রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে বৃষ্টির প্রকোপ আরো বাড়বে বলে ধারণা করছে আবহাওয়া অফিস।

কয়েক দিন ধরেই প্রবল বর্ষণে আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরার উত্তরাঞ্চলে বন্যা সৃষ্টি হয়েছে। বরাক নদের পানি বেশ কয়েক বিপদসীমার ওপর দিয়ে বইছে।

প্রাণ বাঁচাতে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরের অনেক মানুষ। একই অবস্থা বরাকেও।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ