উদ্ধার কার্যক্রমের সময় ভূমধ্যসাগরে পাওয়া মিসরের নিখোঁজ বিমান এমএস এইটজিরোফোরের ধ্বংসাবশেষের কিছু ছবি প্রথমবারের মতো প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী।
এগুলোর মধ্যে রয়েছে ইজিপ্ট এয়ার লোগো চিহ্নিত ৫টি ভেস্ট ও বিমানের আসনের কিছু অংশ।
চলমান উদ্ধার অভিযানে লাগেজও পাওয়া গেছে। তবে এখনো বিমানটি মূল অংশ ও দুটি ব্ল্যাক বক্স পাওয়া যায়নি। উদ্ধার হয়নি কোনো মৃতদেহও।
এর আগে বিমানটি নিখোঁজ হওয়ার তিন মিনিট আগে এর কেবিন থেকে ধোঁয়ার সংকেত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তদন্তকারীরা।
তবে ঠিক কি কারণে এটি হয়েছে তা এখনো জানা যায়নি।
ইজিপ্ট এয়ারের এই বিমানটি ৬৬ যাত্রী নিয়ে বৃহস্পতিবার প্যরারিস থেকে কায়রো পথে হঠাৎ করেই হারিয়ে যায়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: