আন্তর্জাতিক

তালেবান নেতা মোল্লা মানসুর বিমান হামলায় নিহত হওয়ার দাবি

 মোল্লা মানসুর
মোল্লা মানসুর

আফগান তালেবান নেতা মোল্লা আখতার মানসুর মার্কিন বিমান হামলায় সম্ভবত নিহত হয়েছেন। মার্কিন কর্মকর্তারা এমনটাই বলছেন। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মোল্লা মানসুরকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর কথা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

তবে ওই হামলায় তালেবানপ্রধান নিহত হয়েছেন কি না, তা তারা পর্যালোচনা করার কথা জানিয়েছে।

পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, আমরা এখনো হামলার ফলাফল পর্যালোচনা করছি— এ ব্যাপারে আরো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

নাম প্রকাশ না করা মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, গতকাল স্থানীয় সময় বেলা ৩টার দিকে পাকিস্তানের আহমাদ ওয়াল শহরের কাছে মোল্লা মানসুর ও তার এক যোদ্ধাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। ওই হামলায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদন ছিল।

মার্কিন কর্মকর্তারা বলেন, বিমান হামলার সময় মোল্লা মানসুর ও তার সহযোদ্ধা আফগান সীমান্তবর্তী পাকিস্তানের একটি প্রত্যন্ত এলাকায় গাড়িতে অবস্থান করছিলেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, হামলার বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তানকে অবহিত করা হয়েছে— তবে হামলার আগে না পরে অবহিত করা হয়েছে, তা স্পষ্ট করেননি ওই মুখপাত্র।

মোল্লা মানসুরের নিহত হওয়া নিয়ে এর আগেও খবর বেরিয়েছিল। তখন তালেবানের পক্ষ থেকে ওই খবর নাকচ করা হয়।

তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান মোল্লা ওমর ২০১৩ সালে মারা যান। তার মৃত্যুর খবর ২০১৫ সালে নিশ্চিত করে জঙ্গি সংগঠনটি। ২০১৫ সালের জুলাইয়ে তালেবানপ্রধান হিসেবে নিযুক্ত হন মোল্লা মানসুর। তার নিয়োগ নিয়ে সংগঠনে অন্তর্দ্বন্দ্বের খবর বের হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ